হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় জাতীয় পর্যায়ে শাপলা কাব শিশু এওয়ার্ডের চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় জাতীয় পর্যায়ে শাপলা কাব শিশু এওয়ার্ডের চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আয়োজনে শুক্রবার(২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলারোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ব্যাপি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ইউনিট ভিত্তিক মূল্যায়ন শেষে স্বাগতিক কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ জন কাব শিশু, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন কাব শিশু, পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন কাব শিশু, তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন কাব শিশু, সাতক্ষীরার নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন কাব শিশু মৌখিক পরীক্ষা ও সাঁতারের মূল্যায়নে অংশগ্রহণ করেন।

মূল্যায়ন পরীক্ষার পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের সহ সভাপতি ও লিডার ট্রেনার হায়দার আলী বাবু, ডি আর সি প্রোগ্রাম আক্তারুজ্জামান, লিডার ট্রেনার আবু তালেব, জাতীয় স্কাউট সদর দপ্তর ঢাকা সহকারী পরিচালক দয়াময় হালদার, সহকারী লিডার ট্রেইনার মনিরুজ্জামান, সহকারী লিডার ট্রেইনার মো: জাহাঙ্গীর হোসেন।

উপজেলা কাব লিডার ও স্বাগতিক স্কুলের ইউনিট লিডার অনুপ কুমার ঘোষের সহযোগীতায় মূল্যায়নে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লিডার ট্রেইনার ও কমিশনার ইউনুছ আলী, লিডার ট্রেইনার আব্দুল মাজেদ, সাতক্ষীরা জেলা স্কাউট’র সম্পাদক ও সহকারী লিডার ট্রেইনার আবুল বাশার পল্টু, সহকারী লিডার মনিরুজ্জামান, সহকারী লিডার স্বপন কুমার মিত্র, কলারোয়া স্কাউট’র সম্পাদক রুহুল আমিন, জেলা কাব লিডার কামাল হোসেন, কলারোয়া স্কাউট’র সহ সভাপতি স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সিএএলটি সম্পন্ন প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন লিলিসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডারগণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন