হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়ের, শিক্ষক আতাউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, মাওলানা নাজমুল হুদা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার আরশাদ আলী। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী সুপার মাওলানা ইলিয়াস হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন