কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২১’ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(১১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় স্কুলের হলরুমে বিদায় উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক শেখ আল-মামুন।
স্কুলে প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজ সেবক আনোয়ার হোসেন, মাস্টার মুজিবুর রহমান, মাস্টার রুহুল কুদ্দুছ সহ অভিভাবক,সূধি ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক উজ্জল মুখার্জী। সব শেষে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
