কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার দামদারকাটি শেখ পাড়া জামে মসজিদ উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের বরাদ্ধকৃত ৫০ হাজার টাকা প্রদান করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
রবিবার (৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলা পরিষদ সদস্যের নিজস্ব কার্যালয়ে অর্থ প্রদান অনুষ্ঠান ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, দামদারকাটি শেখ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শেখ আব্দুল্লাহ, পুন:রায় নির্বাচিত ইউপি সদস্য খায়রুল ইসলাম, মসজিদ কমিটির কর্মকর্তা রুবেল মল্লিক, খতিব আলী ও জনি হোসেন প্রমুখ।
