হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার কাজীরহাটে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৩ হাজার টাকা জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার কাজীরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার( ১৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে কাজীরহাট বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা – অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

অভিযানে কাজীরহাট বাজারের আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ হাজার টাকা ও জনতা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সফিকুর রহমান, থানার এসআই সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ভোক্তা সংরক্ষন অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত থাকবে৷

সম্পর্কিত পোস্ট

মতামত দিন