হোম আন্তর্জাতিক করোনায় আক্রান্ত জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২১ জুলাই) হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেনের মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

৭৯ বছর বয়সী বাইডেনকে হোয়াইট হাউসে আইসোলেশনে রাখা হয়েছে। কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ অব্যাহত রাখবেন। এছাড়া পরিকল্পিত বৈঠকগুলোতেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।-খবর আলজাজিরার

সকালে প্রেসিডেন্ট বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ারে এমন ঘোষণা দিয়েছেন। জো বাইডেন বর্তমানে ভাইরাসবিরোধী ওষুধ প্যাক্সলোভিড নিচ্ছেন। সাধারণত যারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসার জন্য এই ওষুধ দেয়া হয়।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, ৬৫ বছর বয়সীদের চিকিৎসায় এই ওষুধ গ্রহণের পরামর্শ দেয়া হয়।

তার স্বাস্থ্য নিয়ে হালনাগাদ তথ্য দেয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের ঘনিষ্ঠদেরও এ বিষয়ে জানানো হবে। গেল মঙ্গলবার বাইডেনের করোনা পরীক্ষা করা হয়েছিল, তখন তার ফল এসেছে নেগেটিভ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন