হোম জাতীয় করোনার টিকা নিয়ে ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

জাতীয় ডেস্ক :

সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বাড়ি ফেরার পথে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন।

আশাশুনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সুধেষ্ণা সরকার জানান, হৃদরোগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মৃত নারীর নাম সাবান বিবি (৬২)। তিনি কুল্যা ইউনিয়নের গাবতলা কাটাখালি গ্রামের আব্দুল মালেক সরকারের স্ত্রী।

সাবান বিবির ছেলে আব্দুল হামিদ সরদার জানান, সোমবার সকালের দিকে তিনি তার মাকে নিয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে নিয়ে যান। তাকে বেলা ১১টার দিকে টিকা দেওয়া হয়। পরে বাড়ি ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে টিকা দিয়ে বাড়ি ফেরার সময় চাপরা সেতুর উপর থেকে হঠাৎ করে তার মার বুকে ব্যথা অনুভব করেন। তখন মাকে ইঞ্জিনচালিত ভ্যান করে কুল্যার মোড়ে নিবেদিতা নার্সিং হোমে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেষ্ণা সরকার জানান, ‘ইতোপূর্বে আমরা প্রায় ৬০ হাজার মানুষকে করোনার টিকা দিয়েছি। এখনো কারও কোনো সমস্যা দেখা দেয়নি।’

তিনি বলেন, ‘সাবান বিবির ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি, আগে থেকেই তার বুক ব্যথার সমস্যা ছিল। গ্রামের মানুষ ঠিকমতো চেকআপ করেন না। যে কারণে হয়তো সমস্যা জানতে পারেননি তারা। হৃদরোগে আক্তান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে করোনা টিকার কোনো সম্পর্ক নেই।’

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন জানান, ওই বৃদ্ধার হৃদরোগে মৃত্যু হয়েছে জানা গেছে। তার সম্পর্কে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন