হোম অন্যান্যসারাদেশ করা হল দোকানে চুরি ধরা পড়ল জনতার হাতে

নিজস্ব প্রতিনিধি :

গভীর রাতে দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে তিন তরুন। মঙ্গলবার দিবাগত রাতে তাদের পাটকেলঘাটা থানার কুটিঘাটা বাজার থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সেপার্দ করে।

আটককৃতরা হল থানার খলিষখালী ইউনিয়নের গনেশপুর এলাকার জাফর আলী গাজীর ছেলে মোঃ সাইফুল ইসলাম মনা (১৭), সিরাজুল গাজীর ছেলে মো. আবু মুছা গাজি (১৬)ও রফিক গাজীর ছেলে মো. আক্তারুল গাজি (১৫)।পুলিশ জানায়, মঙ্গলবার রাত তিনটার দিকে ধানদিয়া ইউনিয়নে কুটিঘাটা বাজারের একটি দোকানে চুরি করছিল ওই তিন তরুন।

এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে থানা পুলিশে খবর দেয়। পরবর্তীতে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

পাটকেলঘাটা থানার সহকারী উপ পরিদর্শক নারায়ন চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত জানান, চুরির অভিযোগে তিন জনকে আটকরা হয়েছে। তাদের কাছ চুরির সারজ্ঞাম, নগদ পাঁচ হাজার টাকা সহ একটি ভ্যান উদ্ধার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি চুরির মামলা দ্বায়ের করে বুধরার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন