হোম অন্যান্যসারাদেশ কবি ও নাট্যকার মুহম্মদ শফির জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

আজ (১৫ ফেব্রুয়ারি) খ্যাতিমান কবি, নাট্যকার,গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির জন্মদিন। ১৯৬০ সালের এই দিনে যশোরের বর্তমান কেশবপুর পৌসভার ভবানীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মুহম্মদ শফি জন্মগ্রহন করেন। পিতা আফসার আহম্মদ সিদ্দিকী। কবিতা,নাটক,উপন্যাস,ছোটগল্প, প্রবন্ধ-গবেষনা, শিশুসাহিত্য ইত্যাদি মিলিয়ে মুহম্মদ শফির প্রকাশিত গ্রন্থ প্রায় একশত। তিনি বেশকিছু পাঠ্যপুস্তকও সম্পাদনা করেছেন।

বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম মাধ্যমিক স্তরসহ বিশ্ববিদ্যালয়েও তাঁর নাটক পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে। মুহম্মদ শফি তাঁর অবদানের জন্য এযাবৎ সম্মাননা পেয়েছেন দেশের বাইরে চীন, জাপান, আমেরিকা, ব্রিটেন ও ভারত থেকে। দেশেও পুরস্কার ও সন্মাননা পেয়েছেন প্রায় অর্ধশত। পেয়েছেন বঙ্গশ্রী, কাব্যাচার্য, নাট্যভ’ষন ও ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন) খেতাব। তিনি বাংলা একাডেমির অজীবন সদস্য।

মুহম্মদ শফি সুদীর্ঘকাল ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি গ্রহন্থাগার পরিচালকের দায়িত্ব পালন শেষে বর্তমানে ভবানীপুরের বাড়িতে অবসর জীবন যাপন করছেন। তিনি কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন