কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে চরিয়াকোনা মোড়ে বিধবা হেলেনা (৪০) এর টং দোকান পুড়ে ছাই হয়ে গেছে। হেলেনা চরিয়াকোনা এলাকার মৃত মজলু মিয়ার স্ত্রী।
জানা যায়, সোমবার দিবাগত রাত অনুমানিক দেড়টার দিকে টং দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে আসবাবপত্র, মালামালসহ দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।
বিধবা হেলেনা বলেন, দোকানটি আমার স্বামী চালাতো। ছোট তিন ছেলে- মেয়ে রেখে সাত বছর আগে সে মারা যায়। আমার আয় রোজগারের আর কোন উৎস্য নেই। পুঁজি না থাকায় ইসলামি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে দোকানটি চালাচ্ছি। সপ্তাহে ৮শ টাকা কিস্তি দিতে হয়। এরপর যা থাকে তা দিয়ে ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার চালাতে হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের কোন সংবাদ পাইনি। অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
