হোম অন্যান্যসারাদেশ উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া আনুষ্ঠান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ই আগস্ট) সন্ধ্যা ৭ টার সময় শ্যামনগর নীলডুমুর ডাক বাংলোতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপকূলীয় প্রেসক্লাবের আহবায়ক কমিটির, আহবায়ক আঃ হালিম, যুগ্ম আহবায়ক আল হুদা মালী, যুগ্ম আহবায়ক বিভাস মন্ডল, কমিটির সদস্য নুর ইসলাম, সাহেব আলী, মিজানুর রহমান, আশিকুর রহমান, রবিউল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমূখ।
এছাড়াও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণ লীগের সকল নেতৃবৃন্দ সহ স্থানীয় সুধী মহল উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ জয়নাল হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন