হোম আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের ২৬১ সেনা ও ৬ হাজারের বেশি মানুষ আহত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের ২৬১ সেনা ও ৬ হাজারের বেশি মানুষ আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের ২৬১ জন সেনাসদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে
এখন পর্যন্ত কতজন সেনা মারা গেছেন, সেই সংখ্যা প্রকাশ করেনি ইসরায়েল। খবর আল-জাজিরার।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত ৬ হাজার আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২১ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যেই অন্তত ২৩২ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন