হোম আন্তর্জাতিক ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত, নিহত ৪

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত, নিহত ৪

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন