হোম অন্যান্যসারাদেশ ইজিবাইকে চাদর জড়িয়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় গায়ের চাদর ইজিবাইকের চাকায় জড়িয়ে মোজাহার মোল্যা (৬০) বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত মোজাহার তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের মৃত জরিপ মোল্যার ছেলে। বৃহস্পতিবার বিকালে তালা জাতপুর সড়কের শাপলা প্রি-ক্যাডেট স্কুলের সামনে দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৩ টার দিকে তালার খেজুরবুনিয়া বাজার থেকে ইজিবাইকে করে জাতপুর বাজারে যাচ্ছিলে ওই বৃদ্ধ। পথিমধ্যে জাতপুর শাপলা প্রি- ক্যাডেট স্কুলের সামনে গলার চাদর ইজিবাইকের চাকায় জড়িয়ে গলা কেটে ঘটনা স্থলে নিহত হয় মোজাহার ।

তালা থানা পরিদর্শক আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ইজিবাইক টি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন