নিজস্ব প্রতিনিধি :
তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের উপর জরিপ করে তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয় । সোমবার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তিনি একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্তব্যরত ছিলেন ।এছাড়া বর্তমানে তিনি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সরুলিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে সুনামের সহিত দ্বায়িক্ত পালন করে চলেছেন।
এক সাক্ষাৎ কারে চেয়ারম্যান আব্দুল হাই জানান, প্রধান শিক্ষক হিসেবে তিনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততোদিন সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন করে যাবেন । জীবনের প্রতিটা দিন সৎ ও সুন্দর ভাবে কাটাতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন তিনি।
