হোম অন্যান্যসারাদেশ আসন্ন পৌরসভা নির্বাচনে কলারোয়ায় মেয়র পদে ২, সাধারন কাউন্সিলর ২৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

দীপক শেঠ, কলারোয়া(সাতক্ষীরা):

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে আ’লীগ দলীয় মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীসহ ২ জন মেয়র পদে ও কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামীলীগের মেয়র পদে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান,যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, পৌর আ”লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলামসহ অনান্য ইউপি চেয়ারম্যান ও দলীয় কর্মী-সমার্থকবৃন্দ।

মেয়র পদে জমাদানকৃত অপর স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক পৌর মেয়র গাজী আখতারুল ইসলামের, সহধর্মিণী নাসরিন সুলতানা। আরও জানা যায়, পৌর সভার ৯ টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে ৪ জন কওে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, বুধবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত পৌর সভার মেয়রসহ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দানের বিষয়টি নিশ্চিত করেন এবং আগামী ৩০ জানুয়ারী সুষ্ঠ, সুন্দর ও মনোরম পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীসহ সকলের সহযোগীতা কামনা করে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন