হোম অন্যান্যসারাদেশ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কলারোয়ায় পৌর আ’লীগের বর্ধিত সভা

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কলারোয়ায় পৌর আ’লীগের বর্ধিত সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 213 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কলারোয়া পৌর আ’লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ কার্যালয়ে পৌর আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ’লীগের ১নং ওয়ার্ড সভাপতি লিয়াকাত আলী, ২নং ওয়ার্ড সাধারন সম্পাদক আব্দুল লতিফ, ৩ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি কাউন্সিলর মেজবাউদ্দী নিলু, ৬নং ওয়ার্ড সা: সম্পাদক রবিউল হাসানসহ ৯টি ওয়ার্ডের অধিকাংশ সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দ ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, আকিমুদ্দীন আকি, সন্ধ্যা রানী বর্মন ও লুৎফুন নেছা লুতুসহ অধিকাংশ ক্উান্সিলরগণসহ পৌর আ’লীগ নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসাবে সর্ব-সম্মতিক্রমে ৩ জন আ’লীগ নেতা যথাক্রমে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনসহ জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেনের নাম সাতক্ষীরা জেলা আ’লীগ নেতৃবৃন্দের মাধ্যমে কেন্দ্রীয় আ’লীগ কমিটির নিকট প্রেরণ করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়। উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন আসন্ন পৌরসভা নির্বাচনে বর্ধিত সভার সিদ্ধান্তনুযায়ী দলীয় মেয়র পদপ্রর্থী হিসাবে একাধিক প্রার্থীদের নামের বিষয়টি নিশ্চিত করেছেনে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন