হোম অন্যান্যসারাদেশ আশাশুনি সদর বাজার বণিক সমিতির কমিটি গঠন সভাপতি লিংকন, সেক্রেটারী বাবু

আশাশুনি সদর বাজার বণিক সমিতির কমিটি গঠন সভাপতি লিংকন, সেক্রেটারী বাবু

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি সদর বাজার বণিক সমিতির কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত্রে আশাশুনি বাজার চাঁদনীতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী বিল্লাল হোসেন, আলমগীর হোসেন পিন্টু, ডাঃ আশুতোষ রায়, ইয়াহিয়া ইকবাল প্রমুখ।

মতবিনিময় সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে মফিজুল ইসলাম লিংকন সভাপতি, জাহিদুল ইসলাম বাবু সেক্রেটারী, ডাঃ কামরুজ্জামান সহ-সভাপতি, লতিফুর রহমান সুমন যুগ্ম সম্পাদক ও ইসমাইল হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। বাজার ব্যবসায়ীদের বিভিন্ন উপ কমিটির সভাপতি, সম্পাদক মোট ৪৮ জন ভোটারের ভিতর ৪৪ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ও সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন