আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে গত এক মাসেও নিখোঁজ হওয়া হাফিজুল ইসলাম গাজী এর সন্ধান পাওয়া যাইনি। থানায় সাধারন ডায়রী সূত্রে জানা গেছে গত ১৩/১২/২০২১ তারিখে এ নিখোঁজের ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের আশাশুনি পশ্চিম পাড়া গ্রামে। গ্রামের অসহায় ইসমাইল গাজীর পুত্র হাফিজুল ইসলাম গাজী বাড়ী হইতে বাজারে আসবে বলে রওনা হয়ে যায়। এরপর সে আর বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন চতুর দিকে দিনেরপর দিন বহু খোঁজাখুজি করেও গত বিশ দিনেও কোন সন্ধান পাইনি।
এব্যাপারে নিখোঁজ হওয়ায় হাফিজুলের পিতা বাদী হয়ে গত ১৩/১২/২০২১ তারিখে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন। অসহায় পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানিয়ে তাদের নিখোঁজ হওয়া পুত্র হাফিজুল ইসলাম গাজীকে কোন হৃদয়বান ব্যাক্তি যদি সন্ধান পান তাহলে দৈনিক যশোর পত্রিকার আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি এম,এম সাহেব আলীর ০১৭২৬-৪০৬৮৯৮, ০১৭০৯-৮২৮০৩৩ নং ও নিখোঁজ হওয়া যুবকের পরিবারের ০১৭৫৯-১৭৯৫৪০ নং মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
