আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি বড়দলের ঘেরা বেড়া কেটে ক্ষতিসাধন করা সহ এক অসহায় পরিবারের জমি জোর পূর্বক দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল গ্রামে।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে বড়দল গ্রামের মৃত শহর আলীর অহেদ আলী শেখ পিতার মৃত্যুর পর থেকে সে সে বেশি সম্পত্তি ভোগ দখল করে আসছে। তার অপর ভাই শুকুর আলী শেখ অল্প কিছু পৈত্রিক জমি ভোগ দখল করে করে। তারপরও অহেদ আলী তার অপর ভাই শুকুর আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ সৃষ্টি করে আসছে।
অহেদ আলী নিছক গায়ের জোরে পূর্বক শুকুর আলী শেখের পৈত্রিক সম্পত্তি কিছু অংশ জমি ঘেরা বেড়া দিয়ে জবর দখল করিয়া রাখে। এ নিয়ে একাধীক স্থানীয় গন্যমান্য ব্যক্তির মাধ্যমে সম্পত্তি মাপ জরিপ করিয়া কাগজপত্র অনুযায়ী ভাগ বন্টন করার চেষ্টা করলে ভাই অহেদ আলী রাজি হয় না বরং ভাই শুকুর আলী সহ তাহার পরিবারে সদস্যদের পরিবারের খুন জখম করার হুমতি ও ভয়ভীতি সহ বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছিল।
ঘটনার দিন অহেদ আলীর নেতৃর্ত্বে দলীয় লোকজনদের নিয়ে ভাই শুকুর আলীর কোবলাকৃত ও পৈত্রিক জমির অংশের সম্পত্তি ঘেরা বেড়া কাটিয়া জবর দখল করার চেষ্টা করে। ঘটনায় বাধা দিতে গেলে সে ভাইকে মারধর করার জন্য উদ্যত হয়। এ ব্যাপারে শুকুর আলী শেখ বাদী হয়ে থানায় তাহার ভাই অহেদ আলী সহ তাহার দলিয় বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে ওসির দির্দেশ এ,এস, আই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযোগটি তদন্ত করে দুপক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখা সহ নিজ নিজ কাগজপত্র নিয়ে ২৯/১০/২০২১ তারিখে শুক্রবার সকাল ১০.০০ টায় হাজির হওয়ার নির্দেশ প্রদান করে।
এরপর পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পরপরই অহেদ আলী শেখের নির্দেশে তাহার দলীয় এলাকার ত্রাস মফিজুল ইসলাম ধারালো দা ও লাঠি নিয়ে শুকুর আলীর বাড়ীতে অবৈধ ভাবে প্রবেশ করে বলে কাল দিনের মধ্যে থানা থেকে অভিযোগ তুলে নিয়ে আসবি। যদি অভিযোগ না তুলে আনিস তাহলে কেউ তোর আমার হাত থেকে বাঁচাতে পারবে না বলে বাড়ীর উঠানে দাড়িয়ে হুমকি ও ভয়ভীতি দিতে থাকলে শুকুর আলী মিস্ত্রী মৌখিক প্রতিবাদ করলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ মারধর করতে উদ্যত হওয়ার ভয়ে সে ঘরে ঢুকে দরজা দেয়।
চিৎকার চেচামেচির শুনে আশপাশের লোকজন আসতে থাকলে অবস্থার বেগতি দেখে মফিজুল ইসলাম ঘটনাস্থলে থেকে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও আশাশুনি থানা ওসির আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
