হোম অন্যান্যসারাদেশ আশাশুনি প্রেসক্লাবের নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক। তাকে সহায়তা করেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জিএম মুজিবুর রহমান ও সুব্রত কুমার দাশ।

যাচাই বাছাই শেষে সভাপতি পদে জিএম আল-ফারুক ও এসএম আহসান হাবিব, সহ-সভাপতি পদে আব্দুল আলীম ও বোরহান উদ্দিন বুলু, সাধারণ সম্পাদক পদে সমীর রায় ও এসকে হাসান, যুগ্ম-সম্পাদক পদে শরিফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন, অর্থ সম্পাদক পদে এমএম নূর আলম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে মনোনয়ন জমা দেওয়ায় এ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দেয়ায় প্রথমিকভাবে নির্বাচিত ধরা বলে ধরা যায়।

আগামী ৮ সেপ্টেম্বর আপীল শুনানী, ৯ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ১২ সেপ্টেম্বর চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা এবং আগামী ২২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন