হোম অন্যান্যসারাদেশ আশাশুনি থানার এস আই আমিনুল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় থানা পুলিশের সুস্থতা কামনা

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি থানার এস আই আমিনুল ইসলাম ও এক পুলিশ সদস্য নেওয়াজ মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন আশাশুনি থানা পুলিশ ও সাংবাদিক, গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

বিবৃতি দাতারা হলেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, তদন্ত ওসি বিশ্বজিৎ অধিকারী, সেকেন্ড অফিসার এস আই জাহাঙ্গীর সেলিম, এস আই আজিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মামুন হোসেন, শফিউল্লাহ মোল্যা, ফকির জুয়েল রানা, নবাব আলী, মিঠুন মন্ডল, জাহিদুজ্জামান, এ এস আই মিলন হোসেন, রিয়াজ উদ্দীন, নাজিমউদ্দীন, পূর্নানন্দ হরি, লিটন হোসেন, সাইফুল ইসলাম ও হালিম সহ পুলিশ সদস্যবৃন্দ ও সাংবাদিক, গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

এ ঘটনায় থানা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আমিনুল ইসলাম সঙ্গীয় এক পুলিশ সদস্যকে নিয়ে ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করতে গতকাল সকালে দ্রুত ঘটনাস্থল উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে যাওয়ার পথে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে এস আই আমিনুল ও তার সাথে থাকা সঙ্গীয় পুলিশ সদস্য নেওয়াজ আহত হন।

আহত দুইজনকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসলে আহত দুই জনের মধ্যে এস আই আমিনুলের অবস্থা আশংখা জনক হওয়ায় কতৃব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা নিয়ে যেতে বলেন। এস আই আমিনুলকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি বর্তমানে গুরুতর আহত আবস্থায় চিকিৎসাধীন আছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন