আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির বুধহাটা ইউনিয়নের স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী মত বিনিময় সভায় সমাজ সেবক সরদার মুজিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবুল হাসেম।
তিনি তার কক্তব্যে বলেন বুধহাটা ইউনিয়ন বাসীর কাছে আমি ঋণি কেন না তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন এজন্য আমি জানি না এ ঋণ কখনো শোধ করতে পারব। আমি নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর সুবিধা অসুবিধায় তাদের পাশে ছিলাম আছি ও ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন মাদক, সন্ত্রাস ও অবৈধভাবে ভূমি দখল মুক্ত করে আমার সময়কালীন ইউনিয়নকে শান্তি পূর্ন ইউনিয়ন হিসাবে পরিনত করেছিলাম। চেষ্টা করেছিলাম এলাকার সার্বিক উন্নয়ন করার কিন্তু কতটুকু পেরেছি আর কতটুকু পারিনি আপনারা সকলেই জানেন। কাজ কাজ করলে ভুল হয় আর না করলে হয় না তাই আমার চলাফেরায় কাজ কর্মে ও কথায় কোন ভুলত্রুটি হয় তাহলে আমি ইউনিয়নবাসীর কাছে ক্ষমা চেয়েছি। আমি ক্ষমতায় না থাকলেও এলাকাবাসীর পাশে ছিলাম, আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি। এই তো সেদিন মহা দূর্যোগে যখন নদীর বেড়ি বাঁধ ভেঙ্গে এলাকা যখন প্রবল স্রোতে ইউনিয়নে পানি প্রবেশ করছিলো তখন আমি সাথে সাথে নিজ অর্থে কিছু স্থানে ভাঙ্গন বেড়ি বাঁধ লোকজন নিয়ে নিজে নেতৃত্ব দিয়ে কাজ করেছি। এভাবে সব সময় এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজে নিয়োজিত ছিলাম। তাই এলাকার অসমাপ্ত করার জন্য ও মানুষের পাশে যাতে থাকতে পারি তাই আগামী ৫জানুয়ারী গুরুত্ব পূর্ন ইউপি নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানাচ্ছি।
গতকাল বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নে প্রার্থী আবুল হাসেমের দক্ষিন চাপড়া গ্রামে নিজস্ব বাস ভবনে সমাজ সেবক আনোয়ার হোসেন ডেবিটের পরিচালনায় এ নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক মেম্বর নজরুল ইসলাম, প্রভাষক আসাদুল হক, এ্যাড স,ম আলিফ হোসেন, মেম্বর প্রার্থী কামরুল ইসলাম, মোজাম্মেল হক, যুবনেতা আবু জাহিদ সোহাগ সমাজ সেবক সন্তোষ মল্লিক, গৌতম কুমার রায় সহ এলাকার গন্যমান্য বর্গ ও সমর্থক বৃন্দ।
