হোম অন্যান্যসারাদেশ আশাশুনির তুয়ারডাঙ্গায় মেম্বার প্রার্থী টুকুর যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির তুয়ারডাঙ্গায় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গায় মেম্বার প্রার্থী ইব্রাহিম খলিল টুকুর ব্যক্তিগত তহবিল থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

‘মাদককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি’ এই শ্লোগানকে সামনে রেখে মেম্বার প্রার্থী ইব্রাহিম খলিল টুকুর নিজ কার্যালয় হতে তুয়ারডাঙ্গা পশ্চিম পাড়া মাদ্রাসায় ভলিবল ও নেট, গাইন বাড়ির যুবকদের মাঝে ক্রিকেট বল ও নেট, উত্তর পাড়া সনাতনধর্মালম্বী গাইন বাড়ির যুবকদের মাঝে ক্রিকেট ব্যাট ও বল তুলে দেন।

তফেজউদ্দীন মোল্লার সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুল হক। বাপ্পী সরদারের পরিচালনায় এসময় আলোচনা রাখেন বিশিষ্ট সমাজসেবক জাকির মোল্লা, মুজিবর মোল্লা, সালেক মোল্লা, মোকলেছ গাইন, টুকু সরদার, কামরুজ্জান সরদার, তহিদ সরদার প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন