আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে ৯৯তম বার্ষিক ওরস শরীফে অংশ নিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। বুধবার রাতে উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশা বন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া দরবার শরীফে অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, শাহনেওয়াজ ডালিম, প্রভাষক মাহবুবুর হক ডাবলু, দিপংকর সরকার দ্বীপ, প্রভাষক দিপঙ্কর বাছাড় দীপু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলমসহ দলীয় নেতাকর্মীবৃন্দ। বৃহস্পতিবার সকালে ৩ দিনের ওরজ মাহফিল শেষে আখেরী মোনজাতের মধ্যদিয়ে বার্ষিক ওরজ শেষ হয়।
