হোম অন্যান্যসারাদেশ আশাশুনির আনুলিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওঃ মোহাম্মদ আলী’র দাফন সম্পন্ন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওঃ মোহাম্মদ আলী হুজুরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ যোহর প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া বিশ্বাস বাড়ি জামে মসজিদের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন কলিমাখালী আজিজীয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও আশাশুনি উপজেলা জমিয়াতুল মুদাররিসিনের সভাপতি মাওঃ সোহরাব হোসেন।

এদিকে প্রিয় এ শিক্ষাগুরুকে শেষ বিদায় জানাতে ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্খী,স্বজন, গ্রামবাসী ও সহকর্মীসহ প্রায় দুই সহস্রাধিক মানুষ তার নামাজে জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে নিজ গ্রাম কুড়িকাহুনিয়ায় সমাহিত করা হয়। প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের মৃত. ইউনুস আলী বিশ্বাসের বড় পুত্র আল. মাওঃ মোহাম্মদ আলী ৬০ বছর বয়সে গত শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজিউন)।

হুজুরের বড় ছেলে মাওঃ মুস্তাফিজুর রহমান জানান, তার পিতা মাওঃ মোহাম্মদ আলী আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। আজ ৩১ মে মঙ্গলবার তার কর্ম জীবন থেকে অবসরে যাওয়ার সময় ছিল। প্রতিদিনের মতো শনিবার কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে ইউনিয়নের খাজরা মোড়ে স্ট্রোকে আক্রান্ত হন এবং সেখানেই দুনিয়ার সকল কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। তার মৃত্যুর খবরে প্রতাপনগর ও আনুলিয়ায় শোকের ছায়া বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন