আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে র্যাবের অভিযানে এলাকার ত্রাস, ভয়ংকর সন্ত্রাসী পল্লীর এরশাদ শিকদার লাকিকে আটক করে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সে ছাড়া পেয়ে মোটর সাইকেল বহর নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করায় মামলার বাদী ও স্বাক্ষী সহ অনেকেই আতংকে রয়েছে।
এলাকাবাসী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন এমন ভয়ংকার হত্যা, চাঁদাবাজী, চিংড়ি ঘের জবর দখল, বোমা বিস্ফোরনের মামলা সহ দুই ডজন মামলার আসামী পল্লীর এরশাদ শিকদার নামে ক্ষ্যাত লাকীকে র্যাব আটক করার পর কেন ছেড়ে দিলেন এতে শ্রীউলা ইউনিয়নবাসী হতবাক হয়েছেন।
তারা বলেন বর্তমান একজন প্রভাবশালী জন প্রতিনিধি ও একজন সাবেক জনপ্রতিনিধি মিলে লাকীর মত ভয়ংকার সন্ত্রাসীকে ছাড়িয়ে নিয়ে কাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চান এ প্রশ্ন আমাদের সকলের।
শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনা চৌকুস একটি দল উপজেলার শ্রীউলা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীউলা গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র হত্যা, চাঁদাবাজী, চিংড়ি ঘের জবর দখল, বোমা বিস্ফোরনের মামলা সহ দুই ডজন মামলার আসামী এলাকার ত্রাস আলাউদ্দীন লাকীকে আটক করে। আটককৃত লাকীকে র্যাবের জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে আশাশুনির শ্রীউলার ভয়ংকার, সন্ত্রাসী লাকী বাহিনীর প্রধান লাকী গ্রেফতার হওয়ায় খবর চতুর দিকে ছড়িয়ে পড়লে তাহার দলের অনুসারিরা গা ঢাকা দিয়াছে। এ খবরে স্বস্তি ফিরে এসেছে এলাকায় বাসীর মধ্যে। মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী। তবে র্যাব কর্তক আটকের কয়েক ঘন্টা পর লাকীকে ছেড়ে দেওয়ার খবর এলাকায় পৌছালে এলাকাবাসী চরম ক্ষোভে ফেটে পড়েন ভয়ে আতংকিত হয়ে পড়েন তার বিরুদ্ধে একাধিক মামলার বাদী ও স্বাক্ষী সহ তার পরিবারের সদস্যরা।
গ্রেফতারের বিষয় এলাকায় খোঁজখবর নিতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান আমরা শুনেছি রাতে র্যাব লাকিকে গ্রেফতার করি নিয়ে গেছে এতে এলাকার মানুষের মধ্যে স্বাস্ত ফিরে এসেছে।
তারা আরও জাজান শ্রীউলা ইউনিয়ন বাসীকে জিম্মি করে সে ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। তাহার সস্ত্রাসী কর্মেকান্ডে কেউ প্রতিবাদ করলে তাকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া হয়। ফলে জীবনের ভয়ে কেউই তাহার এই সব কর্মকান্ডের প্রতিবাদ করতে সাহস পায় না।
তা ছাড়া এলাকায় ব্যবসা বানিজ্য ও চিংড়ী ঘের করতে হলে তাহাকে চাঁদা দিতে হয়। তা না হলে কেউই ব্যবসা বানিজ্য করতে পারে না। সে র্যাবের হাতে আটক হওয়ার পরে সে নিজেকে অত্যান্ত ক্ষমতাধর মনে করছেন। সে আগের চেয়ে আরও ভয়ংকার হয়ে উঠবে সে কাউকে মানুষ বলে মনে করবে না।
