আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে র্যাবের অভিযানে এলাকার ত্রাস, ভয়ংকর সন্ত্রাসী পল্লীর এরশাদ শিকদার লাকি গ্রেফতার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনা চৌকুস একটি দল উপজেলার শ্রীউলা গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্রীউলা গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র হত্যা, চাঁদাবাজী, চিংড়ি ঘের জবর দখল, বোমা বিস্ফোরনের মামলা সহ দুই ডজন মামলার আসামী এলাকার ত্রাস পল্লির এরশাদ শিকদার আলাউদ্দীন লাকীকে আটক করে। আটককৃত লাকীকে বর্তমানে র্যাবের সাতক্ষীরা কার্যলয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আশাশুনির শ্রীউলার ভয়ংকার, সন্ত্রাসী লাকী বাহিনীর প্রধান লাকী গ্রেফতার হওয়ায় খবর চতুর দিকে ছড়িয়ে পড়লে তাহার দলের অনুসারিরা গা ঢাকা দিয়াছে।
এ খবরে এলাকায় বাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে ও এলাকার সাধারন মানুষ মিষ্টি বিতরণ করেছেন। গ্রেফতারের বিষয় এলাকায় খোঁজখবর নিতে গেলে নাম প্রকাশ ও অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান আমরা শুনেছি রাতে র্যাব তাকে গ্রেফতার করি নিয়ে গেছে এতে এলাকার মানুষের মধ্যে স্বাস্ত ফিরে এসেছে।
তারা আরও জাজান শ্রীউলা ইউনিয়ন বাসীকে জিম্মি করে সে ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। তাহার সস্ত্রাসী কর্মেকান্ডে কেউ প্রতিবাদ করলে তাকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া হয়। ফলে জীবনের ভয়ে কেউই তাহার এই সব কর্মকান্ডের প্রতিবাদ করতে সাহস পায় না। তা ছাড়া এলাকায় ব্যবসা বানিজ্য ও চিংড়ী ঘের করতে হলে তাহাকে চাঁদা দিতে হয়। তা না হলে কেউই ব্যবসা বানিজ্য করতে পারে না।
রিপোট লেখা পর্যন্ত আটককৃত লাকীকে জিজ্ঞাসাবাদ শেষে র্যাব ছেড়ে দিয়েছেন বলে বিশেষ একটি সূত্র এ প্রতিবেদককে জানিয়েছেন। এ খবরে আশাশুনির শ্রীউলা ইউনিয়ন বাসী হতবাক হয়েছে। তার বিরুদ্ধে স্বাক্ষী রয়েছে যারা তারা চরমভাবে আতংকে রয়েছে। এলাকাবাসী বলছে কেন তাকে আটক করা হলো , আবার কেনই বা কয়েক ঘন্টা পর ছেড়ে দিয়ে সাহস বাড়িয়ে দেওয়া হলো এ প্রশ্ন সকলের।
