হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় আশাশুনি থানার সামনের সড়ক থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে ম্যারথন দৌড়ের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

উপজেলার দু’ শতাধিক প্রতিযোগি থানার পাশ থেকে দয়ারঘাট সড়ক দিয়ে বাইপাস সড়ক হয়ে আশাশুনি বেইলী ব্রীজের মুখ দিয়ে বাজার সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌছায়।

দীর্ঘ ৫ কিঃমিঃ সড়ক অতিক্রম করে সর্ব প্রথমে পৌছানো ১০ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ করেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন