আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান সোমবার সন্ধ্যায় হঠাৎ হার্ট স্ট্রোক করলে দ্রæত আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার এই অকাল মৃত্যুতে উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সানা, কোষাধ্যক্ষ দীপঙ্কর কুমার মন্ডল, কর্মকর্তা ও সদস্য যথাক্রমে রাবিদ মাহমুদ চঞ্চল, মোরশেদ মাহবুব লিপ্টন, জাকির হোসেন ভুট্ট, আইয়ুব আলী, আব্দুল হাই, আহছান উল্লাহ আছু, বরুন কুমার কাজর, এসহাক আলী, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ইয়াকুব আলী সানা সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
