হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে জাতীয় মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান

আশাশুনিতে জাতীয় মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 133 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি জাতীয় মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার সকালে মৎস্যজীবি সমিতির জেলা সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা সভাপতি অনীল কৃষ্ণ মন্ডল ও সেক্রেটারী নাসির উদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে-জলমহল সমূহের সীমানা নির্ধারণ সহ সকল প্রকার অবৈধ দখল উচ্ছেদ ও বাদ পড়া প্রকৃত জেলেদের হালনাগাদ তালিকা প্রনয়নের দাবী জানানো হয়।

এছাড়া সকল জল মহালের এস,এ ম্যাপ অনুযায়ী মাপ জরিপের মাধ্যমে সীমানা নির্ধারন ও সকল বেআইনী দখলদারদের কবল থেকে সরকারি জমি উদ্ধার, জলমহালের সকল বেআইনী বাঁধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী, জলমহাল সংক্রান্ত সকল মামলা নিষ্পত্তির জন্য জরুরী পদক্ষেপ গ্রহণ ও জেলে/মৎস্যজীবিদের যাচাই বাছাই কার্যক্রম দ্রæত শুরু করে বাদপড়া প্রকৃত জেলেদের তালিকা ভুক্তির আবেদন জানানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন