আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলা জাতীয় পার্টির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, জাতীয় পাটির সভাপতি রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পরিদর্শক এসএম ইয়াহিয়া ইকবাল।
সাংগঠনিক সম্পাদক আবুল বাশারের পরিচালনায় , সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির নেতা রফিকুল ইসলাম, বাচতুল্লাহ, ইউনুছ আলি, আঃ মান্নান, শ্রীউলা ইউনিয়ন সভাপতি জামিরুল ইসলাম, শোভনালী সভাপতি গোলাম মোল্যা, বুধহাটা সভাপতি মুনছুর, সেক্রেটারী রেজবিদান, বড়দল সভাপতি মফিজুল ইসলাম, আশাশুনি সদর সভাপতি আঃ রহিম, জাকির, নূর ইসলাম, মাহতাব, আঃ মান্নানসহ বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহামারী কোভিট-১৯ থেকে এলাকাবাসীকে রক্ষায় সতর্ক করতে তাদের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। মহামারী করোনা ভাইরাস থেকে এলাকার মানষকে রক্ষায় সংগঠন নেতা কর্মীরা নিরলসভাবে কাজ করতে গিয়ে ইতোমধ্যে দলের সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন হায়দার, বুধহাটার আঃ কাদের, তুয়ারডাঙ্গার শহীদ মোল্যা, আশাশুনি গুচ্ছ গ্রামের মন্টুর অকালে মৃত্যু বরন করেছে।
আমরা চার চারজন নেতাকর্মীকে হারিয়ে ফেলেছি এতে দলের যে ক্ষতি হয়েছে তা পূরন হওয়ার নয়। তাদের মৃত্যুতে শোক প্রস্তাব এনে ১ মিনিটি নিরবতা পালন ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া জাতীয় রাজনীতির প্রেক্ষাপট ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় প্রার্থী সংগ্রহ ও নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
