হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে কাদাকাটিতে গ্রাম উন্নয়ন সংঘের উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির কাদাকাটিতে গ্রাম উন্নয়ন সংঘ নামে একটি নতুন সংগঠনের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়লের বাড়ি সংলগ্ন মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে’ শ্লোগান সহকারে নিরপেক্ষ ও সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের জমিদাতা মফিজুল হক মোড়ল।

বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান বেগের সভাপতিত্বে ও সবুজ আহমেদ বেগের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল মালেক, মহিলা মেম্বার শাশ্বতী সরকার, মেম্বার প্রার্থী আব্দুস সুবহান ও শিক্ষক একরামুল ইসলাম।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাদাকাটি হাজীরহাট আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মোকাররম হোসেন, কাদাকাটি সানাবাড়ি আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাবুদ্দীন (সবুজ), সাবেক সেনা সদস্য গোলাম রসূল বেগ, মেম্বার প্রার্থী আলো রাণী ঢালী, জামের আলী, আজগার আলী, ছাত্রলীগ নেতা গোলাম রাব্বী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন