হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের জন্য জীবন জীবিকায়ন পুনরুদ্ধার সহায়তা কার্যক্রম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অক্সফামের আর্থিক সহায়তায় কোডেক এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিসেন্টের বাস্তবায়নে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা।

স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও গৃহীত কর্মকান্ডের চিত্র তুলে ধরেন, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর। প্রজেক্ট ম্যানেজার অনিমেষ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ খান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, বড়দল ইউপি প্যানেল চেয়ারম্যান মফিজুল ইসলাম প্রমুখ।

প্রকল্পের আওতায় বড়দল ও আনুলিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বিধবা, স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী, নির্যাতিতা নারী ও যেসব নারীদের আয়ের সক্ষমতা নেই এমন ৭৩৬ জনকে সহায়তা প্রদান করা হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন