বিনোদন ডেস্ক :
বি-টাউনে অন্যতম সফল নায়িকা ঐশ্বরিয়া রায়। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন তিনি। ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির একমাত্র মেয়ে আরাধ্যা রায় বচ্চন। মেয়ে আর স্বামীকে নিয়ে সুখের সংসার করছেন ঐশ্বরিয়া।
এবার আইফার মঞ্চে বাবা অভিষেকের নাচের পর হোস্ট মণীশ পাল বাবার নাচ কেমন লাগল জানতে চাইলে, প্রশ্ন শুনে এতটুকুও ঘাবড়ে যায়নি আরাধ্যা। বরং কনফিডেন্সের সঙ্গে জবাব দিল ছোট্ট সোনামণি।
বলিউডের অন্যতম চর্চিত পরিবারের কন্যা আরাধ্যা, ছোট থেকেই লাইমলাইটে থেকেছে বচ্চনের নাতনি। দেখতে দেখতে ১০ পূর্ণ করেছে অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যা। দিন কয়েক আগে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডে যোগ দিতে সপরিবারে আবুধাবিতে হাজির ছিলেন অভিষেক। মঞ্চে পারফর্মও করেন তিনি। দর্শকসারি থেকে অভিষেককে উৎসাহিত করতে দেখা যায় ঐশ্বরিয়া আর আরাধ্যাকে। এরপর তাদের দিকে মঞ্চ থেকে নেমে এসে মেয়ে ও বউয়ের সামনে নাচতেও দেখা যায় অভিষেককে।
অভিষেকের পারফরম্যান্সের পর সঞ্চালক মণীশ পাল আরাধ্যার কাছে এসে বাবার নাচ সম্পর্কে জানতে চান। খুব সাবলীলভাবে অভিষেককন্যা জানায়, ‘খুব খুব খুব খুব খুবই দারুণ হয়েছে’। তার সাবলীলতা আর কনফিডেন্স দেখে মুগ্ধ সবাই। বিশ্ব সুন্দরীর মেয়ে বলে কথা! বড় মঞ্চ দেখলে সে ঘাবড়ে যাবে না, এমনটাই বলছেন বচ্চন পরিবারের শুভাকাঙ্ক্ষীরা।
২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক-ঐশ্বর্য। চার বছর পর জন্ম হয় আরাধ্যার।
সূত্র: হিন্দুস্তান টাইমস
