হোম ফিচার আমি ২৯৯ টাকার ওটিটির নই: জন আব্রাহাম

বিনোদন ডেস্ক :

আমি বড় পর্দার নায়ক, ২৯৯ টাকার ওটিটির নায়ক হিসেবে নিজেকে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এ সময় জন বলেন, আমি একজন প্রযোজক হিসেবে ওটিটি পছন্দ করি। আমি মিডিয়াম এবং সেই দর্শকের জন্য সিনেমা নির্মাণ করতে চাই। কিন্তু একজন অভিনেতা হিসেবে আমি শুধু বড় পর্দাতেই থাকতে চাই।

তিনি আরও বলেন, ‘আমি একজন বড় পর্দার নায়ক। কেউ যদি ট্যাবলেটে আমার সিনেমা দেখতে গিয়ে মাঝপথে বন্ধ করে দেয়, তবে আমি এটিকে আপত্তিকর মনে করব। কারণ, সিনেমা বন্ধ করে তাদের ওয়াশরুমে ছুটে যেতে হবে।’

জন বলেন, ‘আমাকে কেউ ২৯৯ বা ৪৯৯ টাকায় ওটিটিতে দেখবে, এটা আমার পছন্দ নয়। ওটিটিতে কাজ করতে আমার সমস্যা আছে। আমি বড় পর্দার নায়ক।’

জন আব্রাহামকে শেষবার ‘অ্যাটাক’ সিনেমায় দেখা গিয়েছে। তাকে পরবর্তী সময়ে দেখা যাবে ‘এক ভিলেন রিটার্নস’ এবং ‘পাঠান’ সিনেমায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন