হোম খুলনানড়াইল আমাদের সবার জন্য কাজ করতে হবে:নড়াইলে মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আমাদের সবার জন্য কাজ করতে হবে:নড়াইলে মন্ত্রী নিতাই রায় চৌধুরী

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। কে আমাদের ভোট দিয়েছে আর কে দেয়নি, এখন সেই প্রশ্ন তোলার সময় নয়। আমাদের দায়িত্ব হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের সেবা করা। যে আমাদের ভোট দেয়নি তার জন্যও যেমন কাজ করতে হবে, যে দিয়েছে তার জন্যও সমানভাবে কাজ করতে হবে।
আজ (সোমবার) (১৬ মার্চ) দুপুরে নড়াইল সার্কিট হাউজে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “জনপ্রতিনিধি বা সরকারের অংশ হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে অন্তর্ভুক্তিমূলক। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের রাজনীতির মূল সার্থকতা। সন্ত্রাস, চাদাবাজী, দখলবাজীর, বিরুদ্ধে বিএনপি এই কাজ যেই করবে তাদেরকে আইনের আওতাই আনার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।
নড়াইল জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র বদলে দেওয়া হবে। বিশেষ করে নদী-নালা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো এবং স্থানীয় অবকাঠামোর আমূল পরিবর্তন আনাই বর্তমান সরকারের অগ্রাধিকার।
মতবিনিময় সভায় নড়াইল জেলা বিএনপি সভাপতি ও নড়াইল ১ আসনের সংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল,বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জজ,ইকবাল হোসেন শিকদার, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মিলন,ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, এছাড়াও বিএনপিসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে মন্ত্রী নড়াইল সদরের হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন