নড়াইল অফিস :
চলতি সালের নড়াইল সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত গোবরা পার্ব্বতী বিদ্যাপিঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। তিনি বর্তমানে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার প্রতিফল হিসেবে তিনি এই স্বীকৃতি পান ।
“আব্দুর রশিদ” ১৯৯৫ সালে বাঁসগ্ৰাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে ঐ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থেকে ২০০৯ সালে মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এবং সেখানে সফলতার সাথে দায়িত্ব পালন করায় ২০১৪ সালে ঐতিহ্যবাহী গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।
নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে চতুর্থবারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সুনামের সাথে শিক্ষক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের যোগদানের পর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, সম্মানিত শিক্ষক মন্ডলীর সার্বিক প্রচেষ্টায় প্রধান শিক্ষকের নেতৃত্বে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে এই বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের একটি। আব্দুর রশিদ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে এবং তার ধারাবাহিক সফলতা কামনা করেন।
