হোম জাতীয় আবারও সড়কে ঝরল ২ শিক্ষার্থীর প্রাণ

 

জাতীয় ডেস্ক :

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরের মির্জাপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্বা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাহিদ ও সম্পদ নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

বিষয়টি আরটিভিকে নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন