হোম খেলাধুলা আফগানদের বিপক্ষে ওয়ানডেতে তিন নতুন মুখ

খেলাধূলা ডেস্ক :

আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাচক নান্নু এই দল ঘোষণা করেন।

ওডিআই দল নির্বাচনে চমক দিয়েছে নির্বাচকমণ্ডলী। দলে নতুন মুখ মাহমুদুল হাসান জয়। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দারুণ খেলার উপহার পেলেন ওয়ানডে দলে জায়গা পেয়ে। এছাড়া ওয়ানডে দলে নতুন মুখ এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

এছাড়া ইয়াসির রাব্বি অনেকবারই স্কোয়াডে ছিলেন কিন্তু কখনোই একাদশে সুযোগ পান নি।

আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আফগানিস্তানের সঙ্গে সিরিজের বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন