নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শাহিনুর চৌধুরী। এসময় সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদা ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি, সম্মাননা প্রদান, সেলাই মেশিন বিতরনসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
