হোম অন্যান্যসারাদেশ আনোয়ার হোসেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় বাঁকড়ায় বিশাল আনন্দ মিছিল 

আনোয়ার হোসেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় বাঁকড়ায় বিশাল আনন্দ মিছিল 

কর্তৃক Editor
০ মন্তব্য 144 ভিউজ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
ঝিকরগাছার কৃতি সন্তান আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও আনোয়ার হোসেন কে অভিনন্দন জানিয়ে বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা ও শংকরপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে বাঁকড়া বাজারে ঝিকরগাছা উপজেলা যুবলীগের আনন্দ মিছিল ।
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম ও যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ এর নেতৃত্বে, বিশাল এই মিছিলটি বাঁকড়া বাজারের বিভিন্ন সড়কে অবস্থান করে। মিছিল শেষে বাঁকড়া বাজারের পাঁচ রাস্তার মোড়ে পথ সভায় যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম বলেন- আনোয়ার ভাই কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ঝিকরগাছা উপজেলা যুবলীগের রাজনীতিতে যে ভাটা পড়েছিল তা এখন যুবলীগের নেতা কর্মীদের মনে আশার আলো যুগাচ্ছে।
অপর দিকে যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ বলেন- আনোয়ার ভাইয়ের নেতৃত্বে আগামীদিনের ঝিকরগাছা উপজেলা যুবলীগের  প্রান ফিরে পাবে এবং কোন মাদকাসক্ত, মাদককারবারী চোরাচালানি ভূমিদখল ও টেন্ডারবাজি লোক যুবলীগে স্হান পাবে না। তিনি আরো বলেন, আগামী ৩০ শে ডিসেম্বর ঝিকরগাছা উপজেলা যুবলীগের পক্ষ থেকে আনোয়ার ভাইকে বিএম হাইস্কুলের মাঠে গণসংবর্ধনা দেওয়া হবে।
এ সময় আনোয়ার ভাইয়ের আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন হাজিরবাগ, শংকরপুর, বাঁকড়া ও নির্বাশখোলা ইউনিয়ন থেকে আসা আহবায়ক, যুগ্নআহবায়ক ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
s
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন