হোম অন্যান্যসারাদেশ আটুলিয়ায় গলায় ফাঁস দিয়ে দুই যুবকের আত্নহত্যা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগরের আটুলিয়া পারিবারিক কোলাহলের জের ধরে পৃথক পৃথক দুই যুবক গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে ।

খোঁজ নিয়ে জানাগেছে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামের ফেরদ্দাউস সানার ছেলে সোহেল (২০) গতকাল (১ এপ্রিল) ২০২২ তারিখ সকাল অনুমান ১১ টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।

একই ইউনিয়নের ছোটকুপট গ্রামের মিজান মোড়লের ছেলে সজিব (১৯) ১ এপ্রিল ২০২২ তারিখ দুফুর অনুমানিক ২ টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে এমন ঘটনা এলাকাবাসী সুত্রে জানাগেছে।

আলাদা আলাদা ভাবে দুজনকেই স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাদের মৃত্যু ঘোষণা করেন। এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন