সংকল্প ডেস্ক :
জনগণরে রায়ের প্রতি যাদের আস্তা কম তারা সবসময় পেছনের দরজা পছন্দ করে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচন বয়কট করবে। বিএনপি সব সময় পিছনের দারজা পছন্দ করে, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। আগামী নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ না করা হবে আত্মহননের সিদ্ধান্ত। এই রাজনীতি তাদের জন্য মঙ্গল বয়ে আনবেনা। আজ দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সর্ট- ১।
এসময় মন্ত্রী আরও বলেন, জনগণের রায় নিয়ে সরকার দেশ পরিচালনা করছে। করোনা মহামারীকালেও বাংলাদেশের জিডিপি বেড়েছে। যা বিশে^র কাছে বিষ্ময়। এর ফল হচ্ছে জাতিসংঘের বর্তমান অধিবেশনে প্রধানমন্ত্রীর পুরুষ্কার প্রাপ্তি।
মন্ত্রী বলেন,সরকার দেশের সকল বিভাগীয় শহরে টেলিভিশন কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রথমদিকে খুলনায় টেলিভিশন কেন্দ্র চালুর চেষ্টা থাকবে।
সর্ট- ২ ড. হাছান মাহমুদ এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
অনুষ্ঠানে ৭৫জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এর আগে সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছ্ান মাহমুদ এমপি বিটিভির খুলনা কেন্দ্র ও বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
