হোম খুলনাবাগেরহাট অর্থ বছরের প্রথম ৭ মাসে মোংলা বন্দরে রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিং 

অর্থ বছরের প্রথম ৭ মাসে মোংলা বন্দরে রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিং 

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ
মোংলা প্রতিনিধি:
অর্থ বছরর প্রথম সাত মাসে মোংলা বন্দর দিয়ে রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।  এই বন্দরে চলতি অর্থ বছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১ টি বিদেশী বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। যা গেল অর্থ বছরের তুলনায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি। গেল অর্থ বছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিলো যা বর্তমান অর্থবছরে সাত মাসে হ্যান্ডলিং হয়েছে। মোংলা কর্তৃপক্ষের উপ- পরিচালক মোঃ মাকরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাই-২০২৫ থেকে জানুয়ারি-২০২৬ এই সাত মাসে ৫১৫ টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করে। এই সময়ে ছয় হাজার ৪০৪ টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লক্ষ ৬৬ হাজার মেট্রিক টন। যা, গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক তিন শতাংশ বেশি।
উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের এখনো পাঁচ মাস বাঁকি, তবে  ইতোমধ্যে তারা গত বছরের কন্টেইনার হ্যান্ডলিং অতিক্রম করেছে।
বন্দর ব্যবহারকারীর সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2, HP-3 নামক তিনটি নতুন অপারেশনাল এ্যাঙ্কর বার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে উক্ত বার্থসমূহে ৯.০০ মিটার ড্রাফটের ১৬ (ষোল) টি বাণিজ্যিক জাহাজ সফলতার সাথে অপারেশনাল কাযক্রম সম্পন্ন করা হয়েছে। এখন থেকে উক্ত বার্থসমূহে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯.০০ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ কার্গো অপারেশন করা সম্ভব হবে বলেও জানান তিনি।
বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ এবং এলপিজির মতো প্রয়োজনীয় পণ্য আমদানি এবং মোংলা বন্দর সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড় এবং সাধারণ পণ্যসম্ভারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে বলে জানা গেছে।  # #
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন