হোম ফিচার অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘লাল সিং চাড্ডার’ নতুন গান

বিনোদন ডেস্ক :

আমির খানের আলোচিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। এরপর আমিরভক্তদের উন্মাদনা আরও বেড়ে যায়।

এবার প্রকাশ পেয়েছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার নতুন গান। গানের শিরোনাম ‘ফির না অ্যায়সি রাত আয়েগি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। ২৪ জুন প্রকাশ হয়েছে গানটি। অরিজিৎ সিংয়ের গাওয়া গানটিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। তার সিনেমা মানেই চমক। ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় চমক থাকছে–সে আভাস আমির খান দিয়েছেন অনেক আগেই। শুরু থেকেই সিনেমায় নিজের বিভিন্ন লুক প্রকাশ করেছেন আমির খান।

সিনেমার শুটিং বেশ কয়েকটি দেশে হয়েছে বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। ‘লাল সিং চাড্ডা’র চরিত্রে অভিনয়ের জন্য ছয় মাস পরিশ্রম করতে হয়েছে আমির খানকে। কমাতে হয়েছে ওজন। একদম ছিপছিপে চেহারায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আমির।

হলুদ পাগড়ি, হাতে কড়া, দাড়ি-গোঁফে পুরোপুরি বদলে গেছেন আমির খান। পুরোদস্তুর লাল সিং চাড্ডা হয়ে উঠেছেন তিনি। হলিউড ক্লাসিক সিনেমার রিমেক আমির খানের ‘লাল সিং চাড্ডা’। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সাজানো হয়েছে সিনেমাটির গল্প।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন