হোম ফিচার অমৃতাকে থাপ্পড় মেরে আক্ষেপ নেই এশা দেওলের

বিনোদন ডেস্ক :

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে ঝগড়া কিংবা মনোমালিন্যের বিষয় নতুন নয়। ঝামেলার পর মুখ দেখাদেখি বন্ধ বা দেখা হলেও সব জেনেও মিডিয়ার সামনে ফরমালি হেসে কথা বলা, এমন ঘটনাও রোজকার ব্যাপার। কিন্তু সবার সামনে কষে থাপ্পড়! এমন ঘটনা সচরাচর ঘটতে না দেখা গেলেও, বলিউডে পাড়াতেই ঘটেছে এমন অবাক করা ঘটনা।

এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন অভিনেত্রী এষা দেওল ও অমৃতা রাও। পরিচালক এবং ক্যামেরাম্যানের সামনে এষাকে খারাপ ভাষার গালিগালাজ করেন অমৃতা। এরপর সিনেমার সেটে সবার সামনেই এষা অমৃতাকে চড় মেরেছিলেন। পরে এষা একটি সাক্ষাৎকারে সেই ঘটনার কথা নিজেই বলেন। তার ভাষায়, ‘আমার কোনও অনুশোচনা নেই। অমৃতার সঙ্গে এমনটাই করা উচিত ছিল। আমার মতে, অমৃতা সীমা অতিক্রম করেছিল। ওকে সেখানে থামানো দরকার ছিল। আর তাই আমি থাপ্পড় মেরেছি। নিজের আত্মসম্মান রক্ষা করতেই আমি এই কাজ করেছিলাম।’

এদিকে বিষয়টি নিয়ে এষাকে প্রশ্ন করা হয়, তিনি কি মাঝে মাঝেই মেজাজ হারিয়ে ফেলেন? উত্তরে তিনি জানান, ‘কখনই না। আমি খুবই মার্জিত, শিক্ষিত পরিবারের মেয়ে। আমাকে প্ররোচিত না করলে জীবনে এমন কাজ করি না।’ যে সিনেমার শুটিংয়ে ঘটনাটি ঘটেছে, সেই ‘প্যায়ারে মোহন’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। কুকি গুলাটি এবং ইন্দ্র কুমারের যৌথ পরিচালিত এই ছবিতে এষা-অমৃতা ছাড়াও অভিনয় করেছেন- বিবেক, ফারদিন খান, বোমান ইরানিসহ আরও অনেকে।

এছাড়া যদিও পরবর্তীকালে দুই নায়িকা তাদের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে নেন। জানা যায়, অমৃতা নিজের ভুল বুঝতে পারেন, এর জন্য এষা দেওলের কাছে ক্ষমাও চান। যদিও বর্তমানে দুই অভিনেত্রীর মধ্যে সেই সংক্রান্ত কোনও সমস্যা নেই, এরপর থেকে তারা তাদের পেশাদার সম্পর্ক বজায় রেখেছেন।

বলিউডে বিশেষ ছাপ না রাখলেও পরবর্তী সময়ে এষা এবং অমৃতা মোটামুটি জনপ্রিয় হয়েছেন। ‘ধুম’, ‘কাল’- এর মতো হিট সিনেমার নায়িকা, একইসাথে ‘ম্যায় হুঁ না’, ‘ইশক ভিশক’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন অমৃতা রাও। এই দুই তারকাই এখন তাদের সংসার জীবন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন