হোম অন্যান্যসারাদেশ অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে শ্যামনগরে নয়জন সহ ১৫ জন আটক

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় নয়জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি একই সময় থানা পুলিশের অভিযান চালিয়ে ৬ জন আটক হয়েছে। শনিবার রাতে থানা পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে তাদের কৈখালী ইউনিয়নের পরানপুর সহ বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

অবৈধভাবে ভারতে প্রবেশ কারীরা হল খলনা জেলার সোনাডাঙ্গা এলাকারমোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আলামিন (২৩),একই জেলার কয়রা উপজেলার ইউনুছ হাওলাদারের ছেলে আব্দুল কাদের (২২), দাকোপ উপজেলার নলিয়া গ্রামের রফিক গাজীর ছেলে মোঃ শফি গাজী (৩০) বাগেরহাট জেলার যাত্রাপুর এলাকার রেজাউল শেখের ছেলে সাব্বির শেখ (২৩) পিরোজপুর জেলার চরখালী এলাকার নুর ইসলামের স্ত্রী মোছাঃ পারভীন বেগম (২৪), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার আবেয়ার সরদারের ছেলে আক্তারুল ইসলাম (১৯),

মাগুরা জেলার শালিখা উপজেলার সেলিম হোসেনের স্ত্রী মোছাঃ রুকসানা বেগম (২৫), সুনামগজ্ঞ জেলার ফতেপুর এলাকার দুলাল দাশের স্ত্রী বৃষ্টি রানী দাস (২২), ও একই এলাকার অবিনাশ বর্মনের মেয়র মল্লিকা রানী বর্মন (২১),। থানা পুলিশের অভিযানে আটকৃতরা হল শ্যামনগর উপজেলার কাশিবাড়ি এলাকার গফফার আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (২২), মোকছেদ আলী সানার ছেলে লিটন সানা (২০)। চিংড়াখালী এলাকার বিমল বিশ্বাসের ছেলে, সুদর্শন বিশ্বাস (৩৫),মুন্সিগজ্ঞ এলাকার গহর আলী বরকন্দাজের ছেলে আমির আলী বরকন্দাজ (৫৫), ভুরুলিয়া এলাকার ছাত্তার গাজীর ছেলে মোঃ হাফিজুর রহমান(২৮) ও জয়নগর এলাকার কোরবান সর্দারের ছেলে আব্দুর রহিম(২৭)।

শ্যামনগর থানা পরিদর্শক কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির অভিযানে আটকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে মামলা নং-৯। অন্যদিকে পুলিশের অভিযানে আটকৃতদের নিয়মিত মামলায় রবিবার(৫সেপ্টম্বর) জেল হাজতে পাঠান হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন