হোম অন্যান্যসারাদেশ ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ জন ও মৃত্যু ২, মাগুরায় ৩ সাংবাদিক করোনা আক্রান্ত

মাগুরা অফিস :

মাগুরায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলার ৩ সাংবাদিকসহ গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫১ জন, মারা গেছে ২ জন। জুলাই মাসের শুরু থেকে আজ সোমবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ১১ জন, মৃত্যুবরণ করেছে ২০ জন। মাগুরায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৮ জন।

সিভিল সার্জনের কার্যালয় সুত্রে জানা গেছে, গত জুন মাস থেকে মাগুরায় নতুন করে করোনা আক্রান্ত বৃদ্ধি পেতে শুরু করে। গত জুন মাসে জেলায় করোনা আক্রান্ত হয় ৩২৪ জন ও মারা যায় ৪ জন। কিন্তু জুলাই মাসের শুরুতে থেকেই আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। চলতি মাসের প্রথম ১৯ দিনে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ১১ জন আর মৃত্যুবরণ করেছে ২০ জন।

মাগুরায় এ পর্যন্ত সন্দেহভাজন নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে ১২ হাজার ৮৫১ জনের। পরীক্ষার ফলাফল এসেছে ১২ হাজার ৩১৫ জনের। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৮৯ জন। অদ্যাবধি সুস্থ হয়েছে ১হাজার ৫৫৮ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে ৯০৪ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ৭৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন।

এদিকে টিভি চ্যানেল নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক রাশেদ খান, ইত্তেফাকের জেলা অমিত মিত্র ও দৈনিক জনতা পত্রিকার সাংবাদিক আল এমরান করোনা আক্রান্ত হয়েছে। রাশেদ খান ও অমিত মিত্র দু’জনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন। আল এমরান মাগুরা ২৫০ ময্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান বলেন, করোনার প্রাদূর্ভাব মোকাবেলাই সকলকেই স্বাস্থ্যবিধি মানতে হবে। এ অবস্থায় এখনই সচেতন না হলে আগামী দিনগুলো আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন