হোম খুলনাবাগেরহাট ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের পরিবর্তন আনা হবে-নৌ পরিবহণ মন্ত্রী

১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের পরিবর্তন আনা হবে-নৌ পরিবহণ মন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ
মোংলা প্রতিনিধি:
১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক বানিজ্যে এই বন্দরের গুরুত্ব বিবেচনায় কিছু সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নে কার্যক্রম শুরু করা হবে, যা এই অঞ্চলের মানুষ, কর্মসংস্থান, যোগাযোগ এবং অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।
মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শনিবার (২১ ফেব্রæয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, অল্প কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে মোংলা বন্দর চট্রগ্রাম বন্দরের মতো দ্রæত সময়ে সফল এবং পুরোপুরি সক্ষম বন্দরে প্রতিষ্ঠিত হবে।
উন্নয়নের ক্ষেত্রে চট্রগ্রাম ও মোংলা বন্দরের কোন বৈষম্য থাকবেনা উল্লেখ করে মন্ত্রী বলেন, মোংলা বন্দরের যে সম্ভাবনা আছে তার শতভাগ ব্যবহার করে এই বন্দরকে প্রস্তত করা হবে। মোংলা বন্দরের সাথে প্রতিবেশি কয়েকটি রাষ্ট্রের বাতিল বা স্থগিত হওয়া উন্নয়ন চুক্তি আবার চালু করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সেসব পূর্নবিবেচনা করা হবে। তবে যেসব চুক্তিতে দেশ ক্ষতিগ্রস্থ হয়েছে সেই চুক্তি আবার করা যাবে কিনা সেটিও ভেবে দেখা হবে বলে মন্ত্রী জানান।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌ পরিবহণ মন্ত্রনালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ বন্দরের পদস্থ কর্মকর্তারা এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন